সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এমসিকিউ ১ || বাংলা

 


১। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,

কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝজুম নিরালায়!

পঙক্তিটি কোন কবির রচনা? (সহকারী শিক্ষক-১২)

(ক) মোজাম্মেল হক (খ) গোলাম মোস্তফা

(গ) সুফিয়া কামাল         (ঘ) জসীম উদ্দীন। 

২। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? (সহকারী শিক্ষক-১২)

(ক) আব্দুল্লাহ         (খ) চিলেকোঠার সেপাই 

(গ) দেনাপাওনা (ঘ) কেরী সাহেবের মুনশী। 

৩। ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে? (সহকারী শিক্ষক-১২)

(ক) হুমায়ুন আহমেদ (খ) আব্দুল্লাহ আল মামুন 

(গ) জহির রায়হান         (ঘ) রশীদ হায়দার। 

৪। ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না।’- এক কথায় কী হবে? (সহকারী শিক্ষক-১২)

(ক) অনিবার্য     (খ) অননোপায়     (গ) অদম্য     (ঘ) অসম্ভব।   

৫। ‘যা অধ্যয়ন করা হয়েছে।’- এক কথায় কী হবে? (সহকারী শিক্ষক-১২)

(ক) পঠিত (খ) অধীত (গ) অধ্যয়িত (ঘ) অধ্যায়িত। 

৬। কোন বানানটি শুদ্ধ? (সহকারী শিক্ষক-১২)

(ক) নীরিক্ষণ (খ) নিরীক্ষন 

(গ) নিরীক্ষণ (ঘ) নীরীক্ষণ।

৭। কোনটি শুদ্ধ বানান? (সহকারী শিক্ষক-১২)

(ক) স্বায়ত্তসাশন (খ) স্বায়ত্তসাশণ

(গ) স্বায়তশাসণ (ঘ) স্বায়ত্তশাসন। 

৮। অহঙ্কার পতনের মুল- বাক্যে নিম্নেরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (সহকারী শিক্ষক-১২)

(ক) কর্মে শূন্য         (খ) করণে শূন্য 

(গ) অপাদানে শূন্য (ঘ) অধিকরণে শূন্য। 

৯। নেহাল অঙ্কে খুব কাঁচা- বাক্যে নিম্নেরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (সহকারী শিক্ষক-১২)

(ক) কর্মে ৭মী     (খ) করণে ৭মী

(গ) অপাদানে ৭মী     (ঘ) অধিকরণে ৭মী। 

 ১০। ‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? (সহকারী শিক্ষক-১২)

(ক) পদ্ + হতি  (খ) পৎ + হতি 

(গ) পদ্ + ধতি (ঘ) পৎ + ধতি। 

১১। ‘ইত্যাদি’ কোন সমাস? (সহকারী শিক্ষক-১২)

(ক) তৎপুরুষ (খ) অব্যয়ীভাব 

(গ) কর্মধারয় (ঘ) বহুব্রীহি। 

১২। ‘ঈগলপাখি’ কোন সমাস? (সহকারী শিক্ষক-১২)

(ক) তৎপুরুষ (খ) অব্যয়ীভাব 

(গ) কর্মধারয় (ঘ) বহুব্রীহি। 

১৩। ‘শিরে সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কি? (সহকারী শিক্ষক-১২)

(ক) আসন্ন বিপদ (খ) মাথাব্যথা 

(গ) মহাবিপদ (ঘ) মাথার বোঝা। 

১৪। কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ? (সহকারী শিক্ষক-১২)

(ক) জলধি (খ) পয়েধি 

(গ) জলধর (ঘ) শৈবলিনী। 

১৫। ‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (সহকারী শিক্ষক-১২)

(ক) পঙ্কিল (খ) অপরিস্কার 

(গ) নোংরা (ঘ) অনির্মল। 

১৬। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? (সহকারী শিক্ষক-০৫)  

(ক) ভাষা      (খ) শব্দ    (গ) ধ্বনি    (ঘ) বাক্য। 

১৭। ‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগিদিক জ্ঞানশূন্য হতে সে উর্ধ্বশ্বাসে ছুটতে লাগিল’- সাধু-ভাষায় লিখতে বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? (সহকারী শিক্ষক-০৫)

(ক) তিন (খ) চার 

(গ) পাঁচ (ঘ) ছয়। 

১৮। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? (সহকারী শিক্ষক-০৩)

(ক) কবিতার পঙক্তিতে (খ) নাটকের সংলাপে 

(গ) গল্পের বর্ণনাতে (ঘ) গানের কলিতে। 

১৯। বাক্যের একক কি? (সহকারী শিক্ষক-০৩)

(ক) উক্তি (খ) বিভক্তি 

(গ) উপসর্গ (ঘ) শব্দ। 

২০। সাধু ও চলিত ভাষার পার্থক্য- (সহকারী শিক্ষক-০৩)

(ক) বাক্যের সরল ও জটিলরূপে

(খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় 

(গ) শব্দের রূপগত ভিন্নতায়

(ঘ) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহার। 

২১। ‘পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করতে কি হবে? (সহকারী শিক্ষক-০৩)

(ক) পার হয়ে (খ) পারায়ে 

(গ) পেরিয়ে (ঘ) পার হইয়ে। 

২২। বাক্যের মৌলিক উপাদান কি? (সহকারী শিক্ষক-০৩)

(ক) বর্ণ (খ) ভাব 

(গ) ধ্বনি (ঘ) শব্দ। 

২৩। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে- (সহকারী শিক্ষক-৯২)

(ক) পালি হতে (খ) মাগধী প্রাকৃত হতে

(গ) হিন্দি হতে         (ঘ) সংস্কৃত হতে। 









Comments